ভারতের মহারাষ্ট্রের বিজেপির এক যুবনেতার বিরুদ্ধে বাসের মধ্যেই এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।

এই ঘটনার পর থেকে রবীন্দ্র বওয়ানথাড় নামে বিজেপির ওই যুবনেতা পলাতক রয়েছেন।

মহারাষ্ট্রের গড় চিরলি জেলার চন্দ্রপুর এলাকায় গত সপ্তাহে ঘটনাটি ঘটে। বাসের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে বিজেপি নেতার কাণ্ড। বাসের ভিডিওতেই স্পষ্ট দেখা গেছে, অন্য যাত্রীদের সামনেই এক নারীকে জোর করে চুমু খাওয়ার চেষ্টা করছেন রবীন্দ্র।

আর সিসিটিভির এই ফুটেজ ছড়িয়ে পড়ার পরই বিজেপির নেতার বিরুদ্ধে থানায় ধর্ষণের লিখিত অভিযোগ জানান ওই নারী।

লিখিত অভিযোগে ওই নারী জানান, রবীন্দ্রকে তিনি আগে থেকেই চিনতেন। তাঁদের মধ্যে ভালোবাসার সম্পর্কও গড়ে উঠেছিল। এই সম্পর্ক তৈরিতে রবীন্দ্র ওই নারীকে বিয়ে ও চাকরির প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কোনো প্রতিশ্রুতিই রাখেননি। একপর্যায়ে ওই নারী রবীন্দ্রকে এড়িয়ে চলা শুরু করলে তাঁকে যাত্রীভর্তি বাসে ধর্ষণ করেন।

এদিকে এই ঘটনায় সমালোচনার মুখে পড়েছে মহারাষ্ট্রের শাসক দল বিজেপি। তবে কেন্দ্রীয় বিজেপি নেতা রাধামোহন পাণ্ডে বলেছেন, দোষী যেই হোক তাঁকে বিচারের মুখোমুখি হতেই হবে।


জেড