ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, তার দেশ কোনোভাবেই হরমুজ প্রণালী ও পারস্য উপসাগরে সেনা পাঠাবে না।
রাশিয়ার দূরপ্রাচ্যের শহর ভ্লাদিভোস্তকে এক অর্থনৈতিক ফোরামে মোদি এই কথা বলেন।
নরেন্দ্র মোদি আরও বলেন, পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতে হস্তক্ষেপের কোনো ইচ্ছা নয়া দিল্লির নেই। তিনি বলেন, পারস্য উপসাগরে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা সেখান থেকেই নিশ্চিত হওয়া উচিত।
ইরানের হুমকি মোকাবেলা ও পারস্য উপসাগরের নিরাপত্তা রক্ষার কথা বলে যুক্তরাষ্ট্র বেশ কিছু দিন ধরেই একটি সামরিক জোট গঠনের চেষ্টা করছে, তবে এখন পর্যন্ত ইহুদিবাদী ইসরাইল ও ব্রিটেন ছাড়া অন্য মিত্রদের পক্ষ থেকে তেমন কোনো সমর্থন পায় নি। গত ৯ জুলাই যুক্তরাষ্ট্র এমন জোট গঠনের প্রস্তাব দেয়।
জার্মানির পাশাপাশি জাপান, পোল্যান্ড ও রাশিয়ার মতো গুরুত্বপূর্ণ দেশও পরিষ্কার করে বলেছে যে, তারা এমন জোটে যোগ দেবে না।
মার্কিন মিত্রদের বেশিরভাগই মনে করছে, এমন জোট হলে তা ইরানের সঙ্গে উত্তেজনা আরো বাড়িয়ে দেবে।
এমবি





