কাজ না করেও ঘরে বসে বেতন পাচ্ছেন সৌদি আরবের হাজার হাজার মানুষ। এই বিষয়টি নিয়ে শংকিত দেশটির বিশেষজ্ঞরা।
জানা গেছে, বিভিন্ন কোম্পানিতে সৌদি আরবের নাগরিকদের জন্য কোটা বরাদ্দ রয়েছে। শ্রম মন্ত্রণালয়ের বিধান হলো, নির্দিষ্ট কোটা পূরণ করতে না পারলে কোন কোম্পানি বিদেশী শ্রমিক নিয়োগ দিতে পারবে না।
কিন্তু সৌদি আরবের শ্রমিকরা অদক্ষ। তাই তাদেরকে কাজে নিতে আগ্রহী নন বিভিন্ন কোম্পানির কর্তৃপক্ষ।
বেকার থাকার পরেও ঘরে বসে বেতন পাচ্ছেন এমন একজন যুবক হলেন আব্দুর রহমান সালেহ। চাকুরি পাওয়ার আশায় একটি বেসরকারি কোম্পানিতে গিয়েছিলেন তিনি। এসময় ম্যানেজার জিজ্ঞেস করেছিলেন, সালেহ কি প্রকৃত চাকুরি চান, নাকি সৌদিয়ান চাকুরি। এক পর্যায়ে কোম্পানির কর্তৃপক্ষ সালেহের সাথে একটি চুক্তি করল। চুক্তিতে বেতন নির্ধারণ করা হল ৩ হাজার রিয়াল। কিন্তু তাকে কাজে যোগদান করতে দেওয়া হল না। বরং ঘরে বসিয়ে রেখে মাস শেষে ১৫০০ রিয়াল দিতে লাগল বেসরকারি কোম্পানিটি।
সৌদি নাগরিকদের কাজে না নেওয়া প্রসঙ্গে কথা বলেছেন ব্যবসায়ী দাউদ আল এসাইমি। তিনি বলেন, "কোটা পূরণ করার জন্য ব্যবসায়ীরা সৌদি আরবের নাগরিকদের নিয়োগ দিচ্ছেন। তারা(ব্যবসায়ী পক্ষ) সৌদি নাগরিকদের প্রশিক্ষণ দেওয়া অথবা যোগ্য করে গড়ে তোলার ব্যাপারে আগ্রহী নন"।
"আপনারা আমাকে যোগ্য এবং অভিজ্ঞ শ্রমিক দেন, আমি বিদেশীদের নিয়োগ দেওয়া বন্ধ করে দিব", যোগ করেন তিনি।
মানবসম্পদ উন্নয়ন বিশেষজ্ঞ বন্দর আল ধাবান বলেন, কতজন সৌদি নাগরিককে চাকুরিতে নিয়োগে দেওয়া হয়েছে সেটার প্রতি গুরুত্ব না দিয়ে শ্রম মন্ত্রণালয়ের উচিত, সৌদি কর্মকর্তা-কর্মচারীদের কাজের মানের বিষয়ে গুরুত্ব দেয়া।
সূত্র:সৌদি গেজেট
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
কাজ না করেই ঘরে বসে বেতন!
কাজ না করে ঘরে বসে বেতন পাচ্ছেন এমন একজন যুবক হলেন আব্দুর রহমান সালেহ। চাকুরি পাওয়ার আশায় একটি বেসরকারি কোম্পানিতে গিয়েছিলেন তিনি। এসময় ম্যানেজার জিজ্ঞেস করেছিলেন, সালেহ কি প্রকৃত চাকুরি চান, নাকি সৌদিয়ান চাকুরি। এক পর্যায়ে কোম্পানির কর্তৃপক্ষ সালেহের সাথে একটি চুক্তি করল। চুক্তিতে বেতন নির্ধারণ করা হল ৩ হাজার রিয়াল। কিন্তু তাকে কাজে যোগদান করতে দেওয়া হল না
আপাতত বন্ধ রিয়াদ রুট দাম্মামে ফিরছে বিমানের ফ্লাইট
সৌদি আরবে সাম্প্রতিক বিমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় সৌদি আরবগামী ফ্লাইট পরিচালনায় পরিবর্তন এনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত
মধ্যপ্রাচ্যে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬টির বেশি সামরিক ঘাঁটি ও স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কয়েক বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি।
হজযাত্রীদের আটকে থাকা ১০ কোটি টাকা ফেরত পেয়েছে বাংলাদেশ
২০২৬ সালের হজ মৌসুমে ৩৪০ জন বাংলাদেশি হজযাত্রীর চিকিৎসা ব্যয়ের কথা উল্লেখ করে সৌদি আরবে আটকে রাখা ৩০ লাখ ৯১ হাজার ২৪৩ রিয়াল ফেরত পেয়েছে বাংলাদেশ। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ১০ কোটি ২৩ লাখ টাকা।
মক্কা চুক্তিতে যোগ দিতে পারে মধ্যপ্রাচ্যের আরেক দেশ
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানকে নিয়ে গঠিত প্রতিরক্ষা জোটে যুক্ত হওয়ার বিষয়টি বিবেচনা করছে সিরিয়া। এ নিয়ে বর্তমানে আলোচনা চলছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানি।
ইয়েমেন নিয়ে সত্য হচ্ছে রাসুল (সা.)-এর ভবিষ্যদ্বাণী
সৌদি আরব ও ইয়েমেনের সংঘাত, মধ্যপ্রাচ্যে ক্ষমতার লড়াই এবং সাম্প্রতিক সামরিক অস্থিরতার প্রেক্ষাপটে মুসলিম বিশ্বে নতুন করে আলোচনায় এসেছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রায় দেড় হাজার বছর আগের একটি প্রসিদ্ধ ভবিষ্যদ্বাণী ও দোয়া। ইসলামের ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই হাদিসের বক্তব্য এবং বর্তমান ভূরাজনীতির সমীকরণ নিয়ে রাজনৈতিক ও ধর্মীয় মহলে চলছে নানামুখী বিশ্লেষণ।
















