ভবিষ্যতে শিরচ্ছেদের মতো যে কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তার সমুচিত জবাব দেয়া হবে বলে পাকিস্তানকে হুশিঁয়ারি করেছেন ভারতের নতুন সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সোহাগ। সেনাপ্রধান হিসেবে অফিসের প্রথম দিন শুক্রবার এ হুঁশিয়ারি করেছেন তিনি।

সেনাপ্রধান হিসেবে গার্ড অব অনার পাওয়ার পর দলবীর সিং সাংবাদিকদের বলেন, আমি আপনাদেরকে জানাতে চাই যে ভবিষ্যতে এ রকম কোনো ঘটনা ঘটলে আমরা আরো যথাপোযুক্ত ব্যবস্থা গ্রহণ করব। তীব্র ও তাৎক্ষণিকভাবেই এর জবাব দেওয়া হবে।’

গত বছর ৮ জানুয়ারি কাশ্মীরের সীমান্ত রেখা 'লাইন অব কন্ট্রোল' বরাবর ভারতীয় সেনা সদস্য ল্যান্স নায়েক হেমরাজ সিংয়ের শিরশ্ছেদ করে পাকিস্তানের সেনাবাহিনী। পাকিস্তানের এ ধরনের কর্মকাণ্ডের জবাবে ভারত কী ধরনের প্রতিক্রিয়া দেখাবে-এমন প্রশ্ন করা হলে এ জবাব দেন দলবীর।

ভারতের বিদায়ী সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং বৃহস্পতিবার দাবি করেছিলেন যে শিরশ্ছেদের ঘটনায় পাকিস্তানকে সমুচিত জবাব দিয়েছিল ভারত।

তিনি বলেন, ‘এ বিষয়টি মীমাংসা হয়ে গেছে। আমরা যখন কোনো বাহিনীকে অভিযানে পাঠাই তখন সেই বাহিনী নিজেদের কৌশল অনুসরণ করেই কাজ করে থাকে। যখন ওই ঘটনা ঘটেছিল তখন ওই বাহিনীর কৌশলগত ত্রুটি ছিল। এর জন্য ওই বাহিনীর স্থানীয় কমান্ডারই দায়ী, সেনাপ্রধানের এখানে করার কিছু ছিল না।’

বর্ডার এরিয়া টিমের (বিএটি) আওতাধীন পাকিস্তানের বিশেষ বাহিনী হেমরাজ সিংয়ের শিরচ্ছেদ করে এবং ল্যান্স নায়েক সুধাকর সিংয়কে বিকলঙ্গ করে।

এরপর গত আগস্টে একই জায়গায় পাঁচ ভারতীয় বাহিনীকে হত্যা করে পাকিস্তানের বিশেষ বাহিনী।

ঢাকা, ৩১ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই