জম্মু-কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনা এখন তুঙ্গে। ভারতের স্বাধীনতা দিবসের আগে বুধবার (০৭ আগস্ট) দেশটির ১৯টি বিমানবন্দরে চূড়ান্ত সতর্কতা জারি করেছে ভারতের বেসামরিক প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই জারি ১০ আগস্ট থেকে ২০ আগস্ট পর্যন্ত রাখা হয়েছে।

ওই তালিকায় রয়েছে কলকাতা বিমানবন্দরও। এছাড়াও ৪টি মেট্রো শহরের প্রতিটি বিমানবন্দরকেই রাখা হয়েছে বিশেষ নজরদারির তালিকায়।

গত ০৫ আগস্ট (সোমবার) জম্মু-কাশ্মিরের স্বায়ত্তশাসনের মর্যাদা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ ধারা বাতিল করে গোটা কাশ্মীরকে একতরফাভাবে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করেছে ভারতের উগ্র-হিন্দুত্ববাদী বিজেপি সরকার।

ইতিমধ্যে, ভারতের অবৈধ সিদ্ধান্তের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার হুমকি দিয়েছে পাকিস্তান। এছাড়া ভারতের রাষ্ট্রদূতকে ইসলামাবাদ ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার। একই সঙ্গে দিল্লিতে নিযুক্ত পাক রাষ্ট্রদূতকে ইসলামাবাদে ফেরত আসতে বলা হয়েছে।

ভারত ৩৭০ অনুচ্ছেদ বাতিলের পর দেশটির সঙ্গে অর্থনৈতিক, কূটনৈতিক এবং বাণিজ্যিক সম্পর্ক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।

বুধবার ইসলামাবাদে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারতের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক এবং বাণিজ্যিক লেনদেন বন্ধ করার নির্দেশ দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

স্বায়ত্তশাসনের মর্যাদা সম্বলিত সংবিধানের ৩৭০ ধারা ও ৩৫ ধারা বাতিল করে গোটা কাশ্মীরকে একতরফাভাবে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করেছে ভারতের উগ্র-হিন্দুত্ববাদী বিজেপি সরকার। এর বিরুদ্ধে যেন কাশ্মীরিরা বড় কোনো প্রতিবাদ করতে না পারে সে জন্য আগে থেকেই সব ব্যবস্থাও করে রেখেছে দেশটির সরকার। জারি রয়েছে ১৪৪ ধারাও।

তবে ধারা বাতিলের একদিন পরই ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভ করেছে কাশ্মীরিরা। শান্তিপূর্ণ বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ৬ জন নিহত হয়েছেন।

এমবি