ভারতের উত্তর প্রদেশের বুন্দেলখণ্ড অঞ্চলের গ্রাম লালওয়াদিতে খরা পীড়িত দুর্ভিক্ষে আক্রান্ত হয়ে ওই গ্রামের লোকজন খাবারের অভাবে ঘাস খাচ্ছে বলে জানিয়েছে এনডিটিভি।
ওই গ্রামের প্রসাদ নামের এক ব্যক্তি এনডিটিভি প্রতিনিধিকে বলেন,‘আমরা আগে গরুকে এই ঘাস খাওয়াতাম। এখন নিজেরাই খাচ্ছি।’ এলাকার লোকজন ওই ঘাসকে বলে ‘ফিকার’। পালংশাকের মত দেখতে লম্বা লম্বা ওই ঘাসগুলোকে অনেকে আবার বলে ‘সেমাই’। তারা অল্প পানি, তেল আর লবন দিয়ে ওই ঘাসগুলো সিদ্ধ করে। এরপর সেগুলো দিয়ে রুটি বানিয়ে বাচ্চদের খেতে দেয়। যদিও বাচ্চাদের এসব রুটি খেতে ভালো লাগে। খিদে মেটাতে তারা এগুলো গলদধারণ করে।
খরায় বুন্দেলখণ্ড অঞ্চলের তিন মেয়াদের ফসল নষ্ট হয়ে গেছে। ফলে দিনে তিনবারের বদলে দুই বেরা খেয়ে কোনোরকমে বেঁচে আছে ওই অঞ্চলের লোকজন।