মহাকাশে একসাঙ্গে ১০৪টি স্যাটেলাইট প্রেরণের উদ্যোগ নিয়েছে ভারত। স্যাটেলাইটগুলো অবশ্যই একই ধরণের না হয়ে বিভিন্ন ধরণের হবে। বুধবার দক্ষিণাঞ্চলীয় শ্রীহরিকোটা স্পেস পোর্ট থেকে একটি রকেট উৎক্ষেপণ করা হবে। ভারতের মহাশূন্য গবেষণা সংস্থা (আইএসআরও) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যল- পিএসএলভি মহাকাশ থেকে পৃথিবী পর্যবেক্ষণের জন্য ৭১৪ কিলোগ্রাম ওজনের একটি স্যাটেলাইট এবং ১০৩ টি ক্ষুদ্রাকৃতির ন্যানো স্যাটেলাইট বহন করে নিয়ে যাবে। ন্যানো স্যাটেলাইটগুলোর সামষ্টিক ওজন হবে ৬৬৪ কিলোগ্রাম।

প্রায় সবগুলো ন্যানো স্যাটেলাইট ইসরাইল, কাজাখস্তান, নেদারল্যান্ডস, সুইজারল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও যুক্তরাষ্ট্র থেকে আনা হয়েছে। এর মধ্যে কেবল যুক্তরাষ্ট্র থেকেই আনা হয়েছে ৯৬টি স্যাটেলাইট।

এই উদ্যোগ সফল হলে একসঙ্গে এত সংখ্যক স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা প্রথম দেশ হওয়ার গৌরব অর্জন করবে ভারত। এর আগে ২০১৪ সালে রাশিয়া একটি রকেটে ৩৭টি স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছিল। বিবিসি


জেড