পাকিস্তানের সিন্ধু প্রদেশে কালান্দার মাজারে হামলাকারীকে সেখানকার সি সি ক্যামেরা ফুটেজ দেখে সনাক্ত করল পাকিস্তান পুলিশ। সোমবার তারা এই ভিডিওটি তাদের ওয়েবসাইটে প্রকাশ করেছে।
ভিডিওতে দেখা যায় একজন লোক পুলিশের চেকিং এড়িয়ে পুলিশের দিকে তাকাতে তাকাতে চলে যাচ্ছে। লোকটির আচরণের ওপর ভিক্তি করে তাকে সন্দেহ করছে পুলিশ। পুলিশ ধারণা করছে সে আফগানিস্তানের নাগরিক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও পাকিস্তানের আরো কিছু জায়গায় হামলাগুলোতে সে ছিল বলে ধারণা করছে পাকিস্তান পুলিশ আইজিপি।
জেড





