আগামী ১৭ অক্টোবর ঢাকায় আসছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি আবুল পাকির জয়নুল আবেদিন আবদুল কালাম। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) আমন্ত্রণে তিনি ঢাকায় আসছেন।
১৮ অক্টোবর এমসিসিআইয়ের ১১০ বছর পূর্তি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন তিনি।
এছাড়া ১৭ অক্টোবর সন্ধ্যায় হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশের ব্যবসায়ীদের এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে তার।
ইআর





