হিজরী অর্থ্যাৎ চান্দ্র মাসের ক্যালেন্ডার বাদ দিয়ে গ্রিগোরিয়ান ক্যালেন্ডার বা আধুনিক ক্যালেন্ডার ব্যবহার করা শুরূ করেছে সৌদি আরব। রোববার থেকে আধুনিক ক্যালেন্ডারের অনুসারেই সব কার্যক্রম শুরু করে তারা। এর ফলে বছরে ১১ দিন বেশি পাবে সৌদি আরব।

স্বাভাবিকভাবে হিজরী সনে ৩৫৪ দিনে বছর হিসেব করা হয়। আর এই পদ্ধতি চালু হয় ১৯৩২ সাল থেকে যখন সৌদি আরব দেশ হিসেবে আত্মপ্রকাশ লাভ করে। এই ক্যালেন্ডার চাঁদের ওপর ভিক্তি করে তৈরি করা হয় যার কারণে খ্রীস্টিয় ক্যালেন্ডার থেকে ১১ দিন কম থাকে।

সৌদি আরবে এই আধুনিক ক্যালেন্ডার প্রয়োগের ফলে সেখানকার স্থানীয় চাকুরীজীবিরা কিছু সরকারী বেতন বোনাস থেকে বঞ্চিত হবে এবং যারা বিদেশী কর্মচারী তাদের ভিসা ফি অনেক বেড়ে যাবে ধারণা করা হচ্ছে।

বিশ্ব পরিমণ্ডলে তেলের দাম কমে যাওয়া এবং পাশ্ববর্তী দেশ ইয়েমেনে জঙ্গি দমনের নামে যে কিলিং মিশন চালাচ্ছে সৌদি আরব তার ব্যয়বহুলতা সীমানার মধ্যে নিয়ে আসতে তারা এই সিদ্ধান্ত নেয় বলে সংবাদ মাধ্যমে জানা যায়। লক্ষ্যণীয় বিষয় এই যে ইয়েমেনে সৌদি আরবে এই পর্যন্ত হামলায় প্রায় ১০০০০ মানুষ মারা যায় এবং হাজার হাজার মানুষ আহত হয়্।

জেড