ভারতের সাবেক প্রেসিডেন্ট আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম আজ শুক্রবার ঢাকায় আসছেন।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) ১১০ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিতে তিনি ঢাকায় আসছেন।

এমসিসিআইয়ের আয়োজিত ওই অনুষ্ঠানে কালামকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ করা হয়েছে।

এছাড়া শুক্রবার সন্ধ্যায় হোটেল সোনারগাঁয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানের শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানেও তিনি বক্তব্য রাখবেন।

আগামীকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এমসিসিআইয়ের ১১০ বছরপূর্তি উপলক্ষে অনুষ্ঠানটি হবে। যাতে বক্তব্য দিতেই তিনি মূলত ঢাকায় আসছেন।

কেএইচ