ভারতের উত্তর প্রদেশে ট্রেনের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। সোমবার সকালে উত্তর প্রদেশের খলিলাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর এনডিটিভির। জানা গেছে, গোরকপুরগামী গোরকনাথ এক্সপ্রেস ট্রেনটি খলিলাবাদ এলাকায় পৌঁছলে লাইনচ্যুত হয়ে একটি স্টেশনারি দোকানে ঢুকে পড়ে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০০ জন। ঘটনাটি খলিলাবাদ এলাকার ছুরাইদ রেলস্টেশনের নিকট ঘটেছে বলে জানা গেছে। ট্রেনের ৬টি বগি লাইনচ্যুত হয়েছে। সূত্র: এনডিটিভি [b]ঢাকা, ২৬ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]