[b]রিয়াদ:[/b] সৌদি আরবে পুলিশের এক অভিযানে এক হাজার ৩৫০ জন বিদেশী অবৈধ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশি শ্রমিকও রয়েছেন। তবে তাদের সংখ্যা বা পরিচয় জানা যায়নি। খবর আরব নিউজের।
অবৈধ অভিবাসীদের আটক করতে মঙ্গলবার থেকে অভিযান শুরু হয়। বুধবার ভোরে অভিযান শেষ হয়। শহরের রেইল স্ট্রিটে এ অভিযান চালানো হয়। সৌদি আরবে বেশ কিছুদিন ধরেই এমন অভিযান চলছে। এর আগে শহরের থুলাইমি ও আমাল জেলায় অভিযানে ৭৫০ জন গ্রেফতার হয়।
আটককৃতদের মধ্যে ২৭ জন তালিকাভুক্ত সন্দেহভাজন বলে জানিয়েছেন রিয়াদের গভর্নর প্রিন্স খালিদ বিন বন্দর ও রাজধানীর ডেপুটি গভর্নর প্রিন্স তুর্কি বিন আবদুল্লাহ।
এবারের আটককৃতদের মধ্যে ইয়েমেন,পাকিস্তান,ভারত ও বাংলাদেশের নাগরিক রয়েছেন। সূত্র: আরব নিউজ
ঢাকা, ২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
আন্তর্জাতিক
সৌদি আরবে বাংলাদেশিসহ ১৩৫০ অবৈধ শ্রমিক আটক
রিয়াদ: সৌদি আরবে পুলিশের এক অভিযানে এক হাজার ৩৫০ জন বিদেশী অবৈধ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে বাংলাদেশি শ্রমিকও রয়েছেন। তবে তাদের সংখ্যা বা পরিচয় জানা যায়নি। খবর আরব নিউজের।





