ইউক্রেনের দক্ষিণ দিকে যুদ্ধের পরিস্থিতি নিয়ে নিজেদের নিয়মিত ব্রিফিংয়ে সেনাবাহিনী আরও জানিয়েছে, সেখানে পরিস্থিতি উত্তপ্ত এবং মঙ্গলবার সম্মুখভাগে রুশ সেনারা হামলা চালিয়েছে। 

এ ব্যাপারে ইউক্রেনের সেনাবাহিনী বলেছে, রাশিয়া করিভ্যি রি-তে একটি হামলাকারী দল গঠন শুরু করেছে। তাছাড়া শত্রুরা খেরসন প্রদেশের প্রশাসন সীমানায় পৌঁছানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।

এদিকে জেলেনস্কির জন্মভূমি ও বেড়ে ওঠার শহর করিভ্যি রি হলো একটি লোহা উৎপাদনকারী শহর। এটি দক্ষিণ দিকের যুদ্ধক্ষেত্র থেকে ৫০ কিলোমিটার দূরে অবস্থিত।

ইউক্রেনে হামলা করার শুরুতেই কোনো বাধা ও রক্তপাত ছাড়া দেশটির দক্ষিণ দিকের অঞ্চল খেরসন দখল করতে সমর্থ হয় রুশ সেনারা। যদিও এখন ইউক্রেন সেগুলো পুনর্দখল করতে চেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়, তারা এখন পর্যন্ত খেরসনের ৫০টি স্থান পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। 

ইউক্রেনে হামলা করার শুরুতেই কোনো বাধা ও রক্তপাত ছাড়া দেশটির দক্ষিণ দিকের অঞ্চল খেরসন দখল করতে সমর্থ হয় রুশ সেনারা। যদিও এখন ইউক্রেন সেগুলো পুনর্দখল করতে চেষ্টা চালাচ্ছে। মঙ্গলবার ইউক্রেনের পক্ষ থেকে দাবি করা হয়, তারা এখন পর্যন্ত খেরসনের ৫০টি স্থান পুনরায় নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। সূত্র: আল জাজিরা