ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য বিহারের একটি আদালত প্রাঙ্গনে বোমা বিস্ফোরণে এক পুলিশ সদস্যসহ মোট দুই জন নিহত ও আইনজীবীসহ ১৭ জন আহত হয়েছেন।
শুক্রবার সকাল ১১টা ২০ মিনিটে এই বোমা বিস্ফোরিত হয়। নিহতের এক জন নারী। ধারণা করা হচ্ছে, নিহত ওই নারীই বোমাটি বহন করেছিলেন।
রোববার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তিন দিনের সফরে ভারত আসছেন। তার এই সফরকে ঘিরে ভারতজুড়ে কড়া নিরাপত্তার মধ্যেই এই হামলাটি চালানো হল।
জেডআই





