চলতি বছরের মার্চে মধ্যপ্রাচ্যের প্রধান আরবমিত্র সৌদি আরব সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা।
সিরিয়ার গৃহযুদ্ধ ও ইরানের পরমাণু কর্মসূচির বিষয়ে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে অসন্তুষ্ট সৌদি আরবকে আশ্বস্ত করতেই দেশটি সফরে যাচ্ছেন ওবামা।
শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।
অনামা আরব কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জার্নালটি জানিয়েছে, সফরে এক শীর্ষ সম্মেলনে দেশটির বাদশা আবদুল্লাহর সঙ্গে বৈঠক করার জন্য প্রস্তুত হচ্ছেন ওবামা।
শীর্ষ সম্মেলনের গুরুত্ব বোঝাতে গিয়ে ওই আরব কর্মকর্তা বলেন, ‘ক্ষতিগ্রস্ত সম্পর্ক ও বিলীয়মান বিশ্বাস ঠিক করতেই এ সম্মেলন।’ কেন তিনি সিরিয়ায় আকাশ হামলা চালালোর বিরুদ্ধে অবস্থান নিলেনÑ সম্মেলনে সৌদি বাদশা এ বিষয়ে ওবামাকে প্রশ্ন করবেন বলে জানিয়েছে ওয়াল স্ট্রিট।
‘বিষয়টি এভাবে কেন করলেন ওবামা? সম্মেলনে এ বিষয়টিই সবচেয়ে বেশি গুরুত্ব পাবে,’ জানিয়েছেন ওই সৌদি কর্মকর্তা।
[b]ঢাকা, ২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//ইএইচ
[/b]





