শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সাতনা জেলায় ধর্মীয় অনুষ্ঠান 'কোল মহাকুম্ভ' শেষে কয়েকটি বাসে ফিরছিলেন তারা। রেওয়া-সাতনা সীমান্তে মোহানিয়া টানেলের কাছে যাত্রা বিরতির সময়, পেছন থেকে ৩টি বাসে ধাক্কা মারে একটি ট্রাক।

পুলিশ জানায়, ট্রাকটির টায়ার বিকল হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। এতে অর্ধশত যাত্রী আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

আহতদের চিকিৎসা থেকে শুরু করে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মধ্যপ্রদেশে মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

এদিকে এক টুইট বার্তায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এ ঘটনায় শোক জানিয়ে আহতদের সুচিকিৎসার নিশ্চয়তা দেন।

এন