ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে একটি ক্যাম্পে সহকর্মীর গুলিতে ৩ ভারতীয় পুলিশ নিহত হয়েছে।
জম্মু-কাশ্মীরে উধামপুর ক্যাম্পে গতকাল বুধবার এই ঘটনা ঘটে। ৩ পুলিশকে গুলি করার পর আত্মহত্যা করতে গিয়ে হত্যাকারী নিজেও আহত হয়েছে বলে জানায় ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
সংবাদ মাধ্যমটি প্রতিবেদনে বলা হয়, ভারতীয় Central Reserve Police Forces (CRPF) বাহিনীর এক সহকর্মীর গুলিতে ৩ জন নিহত হয়েছে এবং আত্মহত্যা করতে গিয়ে আহত অবস্থায় আছে হত্যাকারী।
বিষয়টি নিশ্চিত করেন CRPF-এর ১৮৭ ব্যাটালিয়ান কমান্ডার হারিন্দার কুমার।
নিহত ৩ জনই পুলিশের কনস্টেবল। তারা হলেন রাজস্থানের কারমাল রয়, দিল্লির যোজীন্দ্র শর্মা এবং উমেদ সিং ভারতের হারিয়ানা প্রদেশের বাসিন্দা।
গতকাল বুধবার রাত ১০টার দিকে এই ঘটনা ঘটে। ঐই ক্যাম্পের একজন কর্মকর্তা জানান, কোন বিষয়ে মতানৈক্য হওয়ার কারণে মূলত এই ঘটনা ঘটে। গুলিবর্ষণকারী ঘাতকের নাম অজিত কুমার। সে দায়িত্বরত বন্দুক দিয়েই তিন জনকে গুলি করে।
অজিত কুমার ভারতের কানপুরের বাসিন্দা।
উল্লেখ্য, গত জানুয়ারী মাসে শ্রীনগরে একই রকম ঘটনা ঘটে। যেখানে দুই পুলিশ সদস্যকে গুলি করে হত্যার পর ঘাতক পুলিশ নিজেই আত্মহত্যা করে।
জেড





