জ্বালানি তেল উৎপাদনে বিশ্বের শীর্ষস্থানটি আবার দখল করেছে সৌদি আরব। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) হিসাব মতে, যুক্তরাষ্ট্রকে হটিয়ে সৌদি আরব এখন বিশ্বের প্রধান তেল উৎপাদক দেশ।
যুক্তরাষ্ট্র ২০১৪ সালের এপ্রিলে সৌদি আরবের কাছ থেকে স্থানটি ছিনিয়ে নিয়েছিল। কিন্তু গত মাসে সৌদি আরব উৎপাদন করে দিনে ১২.৫৮ মিলিয়ন ব্যারেল। আর যুক্তরাষ্ট্রের উৎপাদন ছিল ১২.২ মিলিয়ন ব্যারেল দিনে।
সৌদি আরবের উৎপাদন বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের উৎপাদন হ্রাসের ফলে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে আইইএ জানায়।
উৎপাদন ব্যয় অতি মাত্রায় বেড়ে যাওয়ায় যুক্তরাষ্ট্র দিনে ৪,৬০,০০০ ব্যারেল তেলের উৎপাদন বন্ধ করে দিয়েছে। আর সৌদি আরবের উৎপাদন দিনে ৪,০০,০০০ ব্যারেল বেড়েছে।
অন্যান্য উৎস যাতে প্রতিযোগিতায় টিকে না থাকতে পারে, সেজন্য সৌদি আরব তেলের দাম যতটুকু সম্ভব কম রাখতে চাইছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পাথুরে তেল (শেল ওয়েল) যাতে বাজার না পায়, সেদিকে লক্ষ্য রাখছে রিয়াদ।
এ জন্যই ২০১৪ সালের জুনে যে তেলের দাম ছিল ১১৫ ডলার, তা গত জানুয়ারিতে হয় ৩০ ডলারের কম।সূত্র-মিডল ইস্ট মনিটর।
এমবি





