পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মিরে বাস খাদে পড়ে ১২ জন নিহত ও ২০ জন আহত হয়েছেন। মিরপুর এলাকায় সোমবার এ দুর্ঘটনা ঘটে।

ইংরেজী দৈনিক ডন অনলাইনের খবরে বলা হয়, বাসটি ভিমবার থেকে সামানহি যাওয়ার পথে চালক অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে।পুলিশ বাসটিকে আটক করেছে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে তারা।

ঢাকা, ২১ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ