রোববার (১৭ মে) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এ কথা জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে উলিয়ানভ বলেন, চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের মন্তব্যের সঙ্গে মস্কো ‘পূর্ণভাবে একমত’।
ওয়াং ই বলেন, হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা নিরসনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি স্থায়ী ও বিস্তৃত যুদ্ধবিরতি প্রয়োজন।
তিনি আরও জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং স্পষ্টভাবে বলেছেন, শক্তি প্রয়োগ কোনো সমস্যার সমাধান নয়, সংলাপই একমাত্র সঠিক পথ।
রাশিয়া ও চীনের এই অবস্থান এমন সময় সামনে এলো, যখন হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা বৈশ্বিক জ্বালানি বাজার ও আন্তর্জাতিক বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলছে। তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও নিশ্চিত কিছু জানানো হয়নি।
এস