প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। কৃষিপণ্য ও ডেইরি খাতে ভারতের অনমনীয় অবস্থানের কারণে আলোচনা আটকে আছে।
এর আগে ভারতের পক্ষ থেকে রাশিয়া থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম কেনার কারণেও অতিরিক্ত জরিমানা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।
শুল্ক ঘোষণার পরপরই ভারতের রুপি ডলারের বিপরীতে দুর্বল হয়ে পড়েছে, আর শেয়ারবাজারে ০.৭ শতাংশ পর্যন্ত পতন হয়। বিশ্লেষকদের মতে, এই সিদ্ধান্ত ভারতের রপ্তানি খাতে বিরূপ প্রভাব ফেলবে।
উল্লেখ্য, চলতি বছর এ নিয়ে পঞ্চমবারের মতো যুক্তরাষ্ট্র-ভারতের বাণিজ্য আলোচনা স্থগিত হলো।