ব্রিটেনে শিশুদের ওপর যৌন নির্যাতনের দায়ে এক রোমান ক্যাথলিক পাদ্রীকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ফ্রান্সিস পল কুলেন নামের এ পাদ্রী শিশুদেরকে ৩৪ বছর ধরে নিজের লালসার শিকারে পরিণত করেছে। তার বিরুদ্ধে ৬ থেকে ১৪ বছর বয়সী পাঁচ ছেলে এবং দুই মেয়ের ওপর নির্যাতন চালানোসহ ২১ দফা অভিযোগ আনা হয়েছিল। ডার্বি ক্রাউন কোর্টের উত্থাপিত এ সব অভিযোগ মেনে নিয়েছেন ফ্রান্সিস পল কুলেন।
আদালতের বিচারক বলেছেন, সাবেক এই ক্যাথলিক পুরোহিত নিজের পদমর্যাদার পুরোপুরি অপব্যবহার করেছেন। ওই পাদ্রী ধর্মীয় পোশাকের অবমাননা করেছে উল্লেখ করে বিচারক আরো বলেছেন, এ পুরোহিতের পুরো জীবনই মিথ্যা ও ভণ্ডামিতে পরিপূর্ণ ।
ডাবলিনে জন্মগ্রহণকারী কুলানকে ১৯৯১ সালে প্রথম গ্রেফতার করে নটিংহ্যাম পুলিশ। জামিনে থাকার সময় স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জ পালিয়ে যায় কুলান। দুই দশকের বেশি সময় আত্মগোপন করে থাকার পর ইউরোপীয় গ্রেফতারি পরোয়ানা জারির মাধ্যমে আটকের পর ব্রিটেনে ফেরত আনা হয় কুলানকে।
ব্রিটেনে সম্প্রতি শিশুদের ওপর যৌন নির্যাতনের ঘটনা বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে সবচেয়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে ব্রিটেনের রাষ্ট্রীয় অর্থে পরিচালিত সম্প্রচার সংস্থা বিবিসি'র সাবেক উপস্থাপক জিমি সেভিলের কেলেঙ্কারি।
২০০১ সালের অক্টোবরে সেভিল মারা যায় এবং মৃত্যুর এক বছর পর তার শত শত কুকীর্তি প্রকাশিত হতে থাকে। এর এক পর্যায়ে গত বছরের জানুয়ারি মাসে ব্রিটিশ পুলিশ বলেছে, বিবিসির প্রয়াত উপস্থাপক সেভিল ছিলেন একজন শিকারি যৌন অপরাধী। যৌনলালসা চরিতার্থ করার জন্য তিনি হাসপাতালে ঘুরে বেড়াতেন এমনকি অনাথ আশ্রমও ছিল তার শিকার ধরার অন্যতম জায়গা। সূত্র: আইআরআইবি
[b]ঢাকা, ২৬ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]
যৌন নির্যাতনের দায়ে ব্রিটিশ পাদ্রীর ১৫ বছরের দণ্ড
ব্রিটেনে শিশুদের ওপর যৌন নির্যাতনের দায়ে এক রোমান ক্যাথলিক পাদ্রীকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। ফ্রান্সিস পল কুলেন নামের এ পাদ্রী শিশুদেরকে ৩৪ বছর ধরে নিজের লালসার শিকারে পরিণত করেছে।
নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে কঠোর আইন প্রয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নারী ও শিশুর প্রতি সহিংসতা, ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনায় দ্রুত তদন্ত, কার্যকর বিচার এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, এসব অপরাধ প্রতিরোধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের বিকল্প নেই।
রিমান্ডে এনসিপি নেতা গাজী তানভীরের ওপর নির্যাতনের অভিযোগে এবি পার্টির উদ্বেগ
পুলিশ ও কারা হেফাজতে এনসিপি নেতা গাজী সালাহউদ্দিন তানভীরের ওপর নির্যাতনের অভিযোগে গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
ভারত মুসলিমসহ বিভিন্ন সম্প্রদায়ের ওপর নির্যাতন নিয়ে জাতিসংঘের উদ্বেগ
ভারতে আদিবাসী জনগোষ্ঠী, দলিতসহ বঞ্চিত জাতিগোষ্ঠী এবং বাংলাভাষী মুসলিমদের সুরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছে জাতিসংঘের বৈষম্যবিরোধী একটি কমিটি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যা, নির্যাতন, অতিরিক্ত বলপ্রয়োগ, বেআইনি আটক ও যৌন সহিংসতার মতো গুরুতর অভিযোগ নিয়েও উদ্বেগ জানিয়েছে সংস্থাটি।
তারেক রহমানকেও আয়নাঘরে নিয়ে নির্যাতন করা হয়েছিল: চিফ প্রসিকিউটর
ওয়ান-ইলেভেন সরকারের সময় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতরের (ডিজিএফআই) সদর দফতরে থাকা জয়েন্ট ইন্টারোগেশন সেন্টারের (জেআইসি) একটি সেলে নিয়ে নির্যাতন করা হয়েছিল বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
পুরুষ নির্যাতন দমন আইন চেয়ে রিট খারিজ
‘পুরুষ নির্যাতন দমন ও প্রতিরোধ আইন’ নামে একটি নতুন আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
















