ভারতে মহারাষ্ট্র রাজ্যে এবার কমপক্ষে ৫০ কুকুরকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। চেন্নাই থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে মেলমারুভাতুরের কাছে কিঝামুর গ্রামে ৫ জুন কুকুরগুলোকে পুড়িয়ে হত্যা করা হয়।
কীটনাশক মেশানো খাবার খাইয়ে প্রথমে কুকুরগুলোকে নিস্তেজ করে ফেলানো হয়। এরপর তাদের নিক্ষেপ করা হয় আগুনে।
পুলিশ জানায়, ঘটনার সঙ্গে কয়েকজন গ্রামবাসী জড়িত রয়েছে। তারা অভিযোগ করেন, কুকুরের কামড়ের কারণে কয়েকটি ভেড়া ও ছাগল মৃত্যু ঘটে।
গ্রামবাসীরা ঘটনার কথা প্রাণী আন্দোলনকারী পি অশ্বাথের নজরে আনার পর ঘটনার কথা জানাজানি হয়ে যায়। অশ্বাথের অভিযোগের ভিত্তিতে মেলমারুভাতুর পুলিশ মুরালি, মুথু, মুরুগাদস ও জীবা নামের চার ব্যক্তির বিরুদ্ধে মামলা নেয়।
পুলিশ জানায়, গ্রামবাসীদের অভিযোগ ঘাস খাওয়ার সময় তাদের ভোড়া ও ছাগলকে কুকুর কামড় মারে। তাদের মধ্যে কয়েকটি মারা যায় বলে গ্রামবাসীরা অভিযোগ করে।
টাইমস অব ইন্ডিয়াকে অশ্বাথ বলেন, কুকুরের কামড়ে ভেড়া কিংবা ছাগলের আহত হওয়ার কোনো চিহ্ন পাওয়া যায়নি। তিনি আরও বলেন, ‘পঞ্চায়েত সভাপতি ও সহসভাপতির কাছে ঘটনার কথা জানতে চাইলে তারা কুকুর মারার কথা অস্বীকার করেন। তবে ৫০-টিরও বেশি কুকুরকে যে মারা হয়েছে, তার প্রমাণ আমার কাছে আছে।’
অশ্বাথ বলেন, ‘পুলিশ প্রথমে বিষয়টিকে আন্তরিকভাবে নেয়নি। মনে হয়, গ্রামবাসীদের কথাই তারা বিশ্বাস করেছিল।
কুকুরগুলোকে আগুনে নিক্ষেপের আগে তাদের কীটনাশক মেশানো খাবার খাওয়ানো হয়েছিল বলে তিনি জানান।
তিনি বলেন, অর্ধ দগ্ধ কুকুর তিনি দেখেছেন। সেগুলোকে সংগ্রহ করে তিনি তাদের কবর দিয়েছেন।
এফএফ





