ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়িতে এক রূপান্তরকামীকে (Transgender) ‘ছেলেধরা' সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।খবর এনডিটিভি নিউজ।

পুলিশ জানাচ্ছে, কোনও শিশু অপহরণের ঘটনা ঘটেনি। এসবই লোকের ছড়ানো ‘গুজব’।

সোমবার (২২ জুলাই) জলপাইগুড়ির (Jalpaiguri ) নাগরাকাটায় ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে। ঘটনাটির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সাব-ডিভিশনাল পুলিশ আধিকারিক দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন, “আমরা আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হলেও তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি মারা যান। কোনও শিশু অপহরণের ঘটনা ঘটেনি। এসবই লোকের ছড়ানো গুজব।”

এমবি