শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানিয়েছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, ‘ট্রেন্ড’ জাহাজটি ইরানের নির্ধারিত পথ অনুসরণ না করে হরমুজ প্রণালি দিয়ে অবৈধভাবে চলাচলের চেষ্টা করছিল। এ কারণে জাহাজটিকে লক্ষ্য করে অভিযান চালিয়ে আটক করা হয়েছে।

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ে ইরান ও পশ্চিমা দেশগুলোর মধ্যে উত্তেজনার মধ্যেই সর্বশেষ এই ঘটনা ঘটল। গত ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা চালানোর পর গুরুত্বপূর্ণ এই নৌপথে কার্যত নিয়ন্ত্রণ জোরদার করেছে তেহরান।

ইরান হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোর কাছ থেকে টোল আদায়ের উদ্যোগ নিয়েছে। নির্ধারিত পথ এড়িয়ে চলাচলের চেষ্টা করা বিভিন্ন জাহাজের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এর আগে বৃহস্পতিবার যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) হরমুজ প্রণালিতে একটি ‘নিরাপত্তাজনিত ঘটনা’র কথা জানিয়েছিল। ঘটনাস্থলটি ওমানের খাসাব শহর থেকে প্রায় ১৬ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে বলে জানানো হয়।

তবে ওই ঘটনার সঙ্গে জড়িত জাহাজটির পরিচয় প্রকাশ করেনি ইউকেএমটিও। ফলে আইআরজিসির আটক করা ‘ট্রেন্ড’ জাহাজটি বৃহস্পতিবারের ওই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কি না, তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

সূত্র: এএফপি

এস