সৌদি আরবে যে কোনও অপরাধের জন্য বেশ কড়া শাস্তি বরাদ্দ, সেটা প্রেসিডেন্টের জন্য হোক বা সাধারণ মানুষের জন্য হোক। সেটা আবারো প্রমাণ করে দিলো সৌদি আরব। খুনের অভিযোগ প্রমাণিত হওয়ায় সৌদি যুবরাজ প্রিন্স তাকরি বিন আল-কবিরকে মৃত্যুদণ্ড দেওয়া হল।
সৌদি সংবাদ সংস্থা সূত্রে খবর, গোষ্ঠী সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় নাম জড়িয়েছিল সৌদি পরিবারের যুবরাজের৷ মৃত ব্যক্তি একজন সৌদি নাগরিক ছিলেন৷
গত মঙ্গলবার সেই মামলায় সৌদি যুবরাজের শিরশ্ছেদের নির্দেশ দেয় সে দেশের সুপ্রিম কোর্ট৷ সেই নির্দেশে সম্মতি জানায় রাজ পরিবার৷ সৌদি আরবে এই দৃশ্য বিরল৷ শেষবার সে দেশে ১৯৭৫ সালে প্রিন্স ফয়জল বিন মুসেইদকে মৃত্যুদণ্ড দেওয়া হয়, তৎকালীন রাজা ফয়জলকে হত্যার অপরাধে৷
“আল্লাহর দেখানো পথে দেশের শান্তি-শৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা ঠিক রাখতে সৌদি সরকার বদ্ধপরিকর৷
জেড





