ভারত নিয়ন্ত্রিত জম্ম-কাশ্মিরে মূল্যবোধ বিসর্জন দিচ্ছে ভারত। এক টুইটার বার্তায় মোদি সরকার নিয়ে এইরকই সমালোচনা করেন দেশটির সাবেক অর্থমন্ত্রী পি চিদাম্বরম।
টুইটার বার্তায় তিনি বলেন, জম্মু ও কাশ্মিরের বিপর্যয় সম্পর্কে আমি সতর্ক করেছিলাম। অঞ্চলটির নেতাদের গৃহবন্দি করে সরকার একটি বার্তা দিতে চায়। আর তা হচ্ছে লক্ষ্য অর্জনে সেখানে সব গণতান্ত্রিক মূল্যবোধ বিসর্জন দেবে তারা। আমি এই গৃহবন্দিত্বের নিন্দা জানাই।
তিনি বলেন, দিন শেষ হওয়ার আগেই আমরা জানতে পারবো কাশ্মিরে বড় কোনও সংকট দেখা দেবে কি-না।
উল্লেখ্য, ৪ আগস্ট রবিবার রাতে কাশ্মিরের বেশ কয়েকজন প্রভাবশালী রাজনীতিককে গৃহবন্দি করে ভারতীয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে পিপলস ডেমোক্র্যাটিক পার্টির প্রধান মেহবুবা মুফতি, ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লাহ, পিপলস কনফারেন্স নেতা সাজাদ লোন উল্লেখযোগ্য।
এর আগে রবিবার মেহবুবা মুফতি, ওমর আবদুল্লাহ-সহ কাশ্মিরের সব রাজনৈতিক দলের নেতারা এক বৈঠকে মিলিত হন। বৈঠকে নেওয়া প্রস্তাবে ভারত কাশ্মির দখল করে নেওয়ার পর সংবিধানে অঞ্চলটিকে যে বাড়তি মর্যাদা দেওয়া হয়েছিল তা বাতিলে মোদি সরকারের তৎপরতার নিন্দা জানানো হয়। শেষ পর্যন্ত এটি বাতিল করা হলে এর ‘পরিণাম’ ভোগ করতে হবেও বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন অঞ্চলটির নেতারা।
জেড





