মঙ্গলবার (১ জুলাই) রাতে এ নিয়ে দেশজুড়ে সতর্কতা জারি করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। খবর টাইমস অব ইসরায়েলের।

আইডিএফ জানিয়েছে, ১ জুলাই রাতে ইয়েমেন থেকে ইসরায়েলি ভূখণ্ডের দিকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এ কারণে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে এবং হুমকি প্রতিহত করার জন্য কাজ চলছে।

এদিকে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর ইসরায়েলের বেশ কয়েকটি এলাকায় সাইরেন সক্রিয় করা হয়।

এ ঘটনার পর বাসিন্দাদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

এনএইচ