ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে প্রতি ৩ জন নারীর মধ্যে ১ জন নারী শারীরিক অথবা যৌন হয়রানীর শিকার হয়। বুধবার ইউরোপীয় ইউনিয়নের মৌলিক মানবাধিকার সংস্থার ‘ভায়োলেন্স এগেইনস্ট উমেন’ এ রিপোর্ট প্রকাশ করে। রিপোর্টে বলা হয়েছে, ২৮ জাতি গোষ্ঠীর এ সংস্থার ৩৩ শতাংশ অর্থাৎ ছয় কোটি বিশ লাখ নারী জীবনের কোন না কোন সময় নির্যাতনের শিকার হয়।
রিপোর্ট অনুযায়ী, প্রতি ১০ জনে ১ জন নারী ১৫ বছর বয়সে পা দেওয়ার আগে কোন না কোনভাবে যৌন নির্যাতনের শিকার হয়ে থাকেন। এদের মধ্যে প্রতি ২০ জনে ১ জন ধর্ষিত হন। আর ৫৫ শতাংশ নারী তাদের কর্মস্থলে যৌন হয়রানির মুখে পড়েন হন।
এছাড়া প্রতি ৫ জনের মধ্যে ১ জন নারী তার বর্তমান বা সাবেক সঙ্গীর হাতে শারিরীক অথবা যৌন সহিংসতার শিকার হয়ে থাকেন।
এ রিপোর্ট তৈরির জন্য মানবাধিকার সংস্থাটি ১৮ থেকে ৭৪ বছর বয়সী ৪২ হাজার নারীর সাক্ষাৎকার গ্রহণ করেছে। সাক্ষাৎকারে এদের প্রত্যেকেই, তাদের জীবনের কোন এক পর্যায়ে শারীরিক, মানসিক ও যৌন হয়রানির বিষয়তে তথ্য দিয়েছে।
ইউরোপীয় ইউনিয়নের মৌলিক মানবাধিকার সংস্থার পরিচালক মরটেন জাইরুম উদ্বেগের সঙ্গে বলেন, “ভয়াবহ নির্যাতনের চিত্র থেকে দেখা যায়, এসব নারীর জীবনে তা গভীর প্রভাব ফেলে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা কর্তৃপক্ষের অগোচরে থেকে যায়।”
[b]নারী নির্যাতনের শীর্ষে যেসব দেশ[/b]
ডেনমার্কের ৫৭%, ফিনল্যান্ডের ৪৭% এবং সুইডেনের ৪৬% নারী শারিরীক অথবা যৌন নির্যাতনের শিকার হচ্ছে। একইভাবে ক্রোয়েশিয়ার ২১%, অস্ট্রেলিয়ার ২০% এবং পোল্যান্ডের ১৯% নারী নির্যাতনের শিকার।
রিপোর্ট বলছে, নরীরা কোন কোন ক্ষেত্রে শারিরীক এবং যৌন উভয় ধরনের নির্যাতনের অভিজ্ঞতা পেয়ে থাকে।
সূত্র: ডন অনলাইন।
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজিবিডিডটকম) // টিআই[/b]