আইএসআইএলের প্রতি সৌদি পৃষ্ঠপোষকতা করছে বলে অভিযোগ করেছে দেশটির ধনকুবের ব্যবসায়ী আল ওয়ালিদ বিন তালাল।

সৌদি রাজ পরিবারের এ সদস্য সিএনএনকে বলেছেন, "সৌদি আরবের কোনো কোনো উগ্র মহল" সন্ত্রাসীদের আর্থিক পৃষ্ঠপোষকতা দিচ্ছে।

তিনি বলেন, "অনাকাঙ্ক্ষিতভাবে, সৌদি আরবের কিছু উগ্র লোক সিরিয়ার কিছু সুনির্দিষ্ট সন্ত্রাসী গোষ্ঠীকে অর্থসাহায্য দিত।"

সৌদি রাজা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের চাচাতো ভাই আল ওয়ালিদ অবশ্য তার সাক্ষাৎকারের এক জায়গায় দাবি করেছেন, এই মুহূর্তে আইএসআইএল সন্ত্রাসীদের অর্থসাহায্য বন্ধ করে দিয়েছে সৌদি আরব।

তার ভাষায়, "সৌদি আরব ওই সাহায্য বন্ধ করে দেয়ার জন্য কঠোর আইন করেছে।এই মুহূর্তে সেসব সাহায্য পুরোপুরি বন্ধ রয়েছে।"

আইএস'এর উত্থানের পিছনে বিশেষ করে সৌদি আরব, কাতার ও তুরস্কের ধনকুবেররা কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে। এসব দেশ শুরুতে তাদের এ ভূমিকার কথা স্বীকার না করলেও এখন আল ওয়ালিদের মতো ধনকুবেররা তা স্বীকার করছেন এবং সেই সঙ্গে দাবি করছেন, সন্ত্রাসীদের প্রতি তাদের সমর্থন বন্ধ হয়ে গেছে!

ইআর