সংস্থাটি জানিয়েছে, স্বাভাবিক জোয়ারের তুলনায় এক মিটারেরও বেশি উঁচু ঢেউ উপকূলে আঘাত হানতে পারে, আর বদ্ধ উপসাগর ও প্রণালীগুলোতে ঢেউয়ের উচ্চতা আরও বেশি হতে পারে।
তাদের পূর্বাভাস অনুযায়ী, প্রথম সুনামি তরঙ্গ স্থানীয় সময় সকাল পৌনে ১২টার মধ্যে উপকূলে পৌঁছাতে পারে এবং কয়েক ঘণ্টা ধরে তা অব্যাহত থাকতে পারে।
দক্ষিণ ফিলিপাইনের দাভাও ওরিয়েন্টাল প্রদেশের গভর্নর জানিয়েছেন, ভূমিকম্প আঘাত হানার পর মানুষ আতঙ্কিত হয়ে পড়ে এবং বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।
রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে গভর্নর এডউইন জুহাইব বলেন, “ভূমিকম্পটি অত্যন্ত শক্তিশালী ছিল। বেশ কয়েকটি ভবনের ক্ষতির খবর আমরা পেয়েছি।”
উল্লেখ্য, ২০১২ সালে ঘূর্ণিঝড় ‘বোপার’-এর আঘাতে এই প্রদেশে শতাধিক মানুষের প্রাণহানি ঘটেছিল।
সূত্র: বিবিসি
এনএইচ