ভারতে দিল্লির নিকটে দ্বারকার সেক্টর আটে বরদৌলা গ্রামে বিএসএফ-এর চাটার্ড বিমান ভেঙে পড়ায় ১০ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে এই দুর্ঘটনায় ঘটে।

বিএসএফ সূত্রে জানা যায়, বিমানটি রাঁচি যাচ্ছিল। বিমানে ছিলেন ১০ জন। বিমানের মধ্যে বিএসএফ-এর ই়ঞ্জিনিয়ারেরা ছিলেন। যান্ত্রিক ত্রুটির কারণে নেমে আসছিল বিমানটি। সকাল ৯টা ৪০ মিনিট নাগাদ কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় রাঁচিগামী বিমানটির। তার পরই দেওয়ালে গোঁত্তা খেয়ে ভেঙে পড়ে সেটি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিমানটিকে ঘুরতে ঘুরতে নীচে নামতে দেখেন তাঁরা। তার পরই দেওয়ালে ধাক্কা মারে বিমানটি। আগুন ধরে যায় বিমানটিতে। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন এখনও উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।

ঘটনাস্থলে যাবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ।

এমএম