প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) বিশ্বজুড়ে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৮ লাখ ৪১ হাজার ছাড়িয়েছে। আর এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪৯ লাখ ছাড়িয়ে গেছে।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ (৩০ আগস্ট) রোববার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ১৫১ জনে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৮ লাখ ৪১ হাজার ৫৪৯ জনের। আর এখন পর্যন্ত সেড়ে উঠেছে ১ কোটি ৬৩ লাখ ৪৪ হাজার ৮১২ জন।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। আজ (৩০ আগস্ট) রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৬০ হাজার ৬৫২ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ৮২ হাজার ৭৬০ জনের।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ হচ্ছে ব্রাজিল। আক্রান্ত ও উভয় মৃত্যু- উভয় বিবেচনায় দ্বিতীয় স্থানে থাকা লাতিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৮ লাখ ৪৬ হাজার ১৫৩ জন এবং মৃত্যু হয়েছে ১ লাখ ২০ হাজার ২৬২ জনের।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো তৃতীয় স্থানে থাকলেও আক্রান্ত বিবেচনায় দেশটির অবস্থান আট নম্বরে। মেক্সিকোতে আজ (৩০ আগস্ট) রোববার সকাল পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫ লাখ ৯১ হাজার ৭১২ জন এবং মৃত্যু হয়েছে ৬৩ হাজার ৮১৯ জনের।

আক্রান্ত বিবেচনায় তৃতীয় স্থানে থাকা ভারত মৃত্যু বিবেচনায় রয়েছে চতুর্থ স্থানে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩৪ লাখ ৬৩ হাজার ৯৭২ জন। আর মৃত্যু হয়েছে ৬২ হাজার ৫৫০ জনের।

ইউরোপের দেশ যুক্তরাজ্য মৃত্যু বিবেচনায় রয়েছে পঞ্চম স্থানে, তবে আক্রান্তের দিক থেকে দেশটির অবস্থান ১৩তম। আজ (৩০ আগস্ট) রোববার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৯১৬ জন এবং মৃত্যু হয়েছে ৪১ হাজার ৫৮৫ জনের।

এদিকে, বাংলাদেশে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২৬ জন এবং নারী ৬ জন। এরা সবাই হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মোট মারা গেলেন ৪ হাজার ২০৬ জন।

একইদিনে করোনায় আক্রান্ত হিসেবে নতুন রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ১৩১ জন। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ৯২৫ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২ হাজার ২৭ জন। ফলে মোট সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জনে।

শনিবার (২৯ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এমবি