ভারতে প্রকাশ্যে মূত্রত্যাগের প্রতিবাদ করতে গিয়ে দিল্লিতে প্রাণ হারিয়েছেন রাভিন্দর কুমার নামে এক ব্যক্তি।
দিল্লির এক ই-রিক্সা স্ট্যান্ডের পার্কিং এ কাজ করতেন রাভিন্দর। খবর বিবিসির।
রবিবার সন্ধ্যায় রাভিন্দর দেখতে পান, তার ই-রিক্সা স্ট্যান্ডের কাছেই রাস্তায় দাড়িয়ে প্রস্রাব করছে দুই ব্যক্তি। কাছে গিয়ে প্রতিবাদ করেন তিনি। তাতে চটে গিয়ে ঐ লোক দুইজন রাভিন্দরকে দেখে নেয়ার হুমকি দেয়। পরে সন্ধ্যায় দলবল নিয়ে ফিরে এসে বেধড়ক পেটায় রাভিন্দরকে।
পুলিশ এ নিয়ে একটি মামলা দায়ের করেছে, কিন্তু এখনো কেউ গ্রেপ্তার হয়নি।
এমই





