ইরানি অস্ত্র বহনকারী একটি জাহাজ আটক করেছে ইসরাইল। গাঁজা উপকূলে পৌঁছানোর সময় জাহাজটিকে আটক করা হয়। ইসরাইলের নিরাপত্তা বাহিনীর উদ্ধৃতি দিয়ে বলা হয়, বুধবার সুদান উপকূল থেকে লোহিত সাগর অতিক্রম করে যাবার সময় ইসরাইলি নৌ বাহিনীর একটি বিশেষ দল জাহাজ আটক করে। তবে জাহাজটিতে পানামা দ্বীপপুঞ্জের পতাকা লাগানো ছিল।
ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) জানিয়েছে, ইরানের উন্নতমানের অস্ত্র বহন করে যাচ্ছিল জাহাজটি। এসব অস্ত্র সিরিয়ায় তৈরি করা হয়েছে বলে দাবি করে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী।
ইসরাইল জানায়, আটক জাহাজে প্রচুর রকেট লাঞ্চার পাওয়া গেছে। এর বেশিরভাগই এম-৩০২ মডেলের। বর্তমানে জাহাজটিকে ইসরাইলি উপকূলে নিয়ে যাওয়া হচ্ছে।
ফিলিস্তিনের গাজা অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে হামাস। তবে জাহাজটির সঙ্গে কোনো ধরনের সম্পর্কের কথা কঠোরভাবে অস্বীকার করেছে সংগঠনটি। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডডিটকম) // ইএইচ[/b]
আন্তর্জাতিক
ইরানি অস্ত্রবহনকারী জাহাজ আটক করেছে ইসরাইল