সৌদি আরবের জনপ্রিয় একটি টিভি চ্যানেল বন্ধ করার দায়ে সংস্কৃতি ও তথ্য মন্ত্রী আব্দুল আজিজ বিন মহিউদ্দিন খোজাকে অপসারণ করা হয়েছে।

বুধবার সৌদি বাদশাহ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ এক নির্দেশে তাকে অপসারণ করেন বলে আল জাজিরা সূত্রে জানা গেছে।

মঙ্গলবার শিয়াদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সৌদি আরবের সুন্নিদের দ্বারা পরিচালিত বেসরকারি ‘ওয়েসাল’ টিভি চ্যানেল বন্ধ করার নির্দেশ দেন মন্ত্রী।

এ আদেশের একদিন পরই মন্ত্রী আব্দুল আজিজকে বরখাস্ত করলেন সৌদি বাদশাহ।

এক টুইট বার্তায় মহিউদ্দিন খোজা বলেন, “আমি রিয়াদে ওয়াসেল চ্যানেল বন্ধ করার নির্দেশ দিয়েছি। একইসঙ্গে সৌদিতে এটির সম্প্রচার নিষিদ্ধ করেছি।”

খোজা এর আগে মরক্কো ও লেবাননে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে ঠিক কি কারণে তাকে বহিষ্কার করা হয়েছে তার সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

এআর