[b]মনরোভিয়া:[/b] পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় ২০১৩ সালে যতগুলো যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে তার বেশিরভাগই হয়েছে শিশুদের ওপর। সম্প্রতি দেশটির সরকার এক রিপোর্টে জানিয়েছে,গত বছর ধর্ষণের শিকার ৬৫ শতাংশই শিশু-কিশোর। বুধবার এ খবর জানিয়েছে রেডিও তেহরান।
লাইবেরিয়ার জেন্ডার ডেভেলপমেন্ট বিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে মঙ্গলবার জানিয়েছে, গত বছর এক হাজার ২টি ধর্ষণের ঘটনার রিপোর্ট পাওয়া যায়। এর মধ্যে ৬৫ শতাংশ শিশু ও কিশোর। যাদের বয়স ৩ থেকে ১৪ বছরের মধ্যে। এসব নির্যাতনের ঘটনায় বেশ কিছু শিশু মারা গিয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়,“ধর্ষণের পরিণামে দেশের আটটি অঞ্চলের ১০টি শিশু মারা গেছে।"
যৌন নির্যাতনের ঘটনায় ১৩৭টি মামলা আদালত পর্যন্ত গড়ালেও মাত্র ৪৯ জন দোষী সাব্যস্ত হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়,“বেশিরভাগ ক্ষেত্রে নির্যাতিতের অভিভাবক দোষী ব্যক্তির সঙ্গে আপোষ করে ফেলে। কারণ তারা হয় বন্ধু অথবা আত্মীয়-স্বজন। যদি আপোষের ঘটনা না ঘটতো তাহলে নির্যাতনের পরিমাণ কমপক্ষে আরো তিন গুণ বেড়ে যেত।”
সম্প্রতি এক টেলিভিশন ভাষণে দেশটির প্রেসিডেন্ট শিশু নির্যাতনের ঘটনাকে দেশের জন্য ‘বড় চ্যালেঞ্জ’ ও ‘চরম উদ্বেগে’র বিষয় বলে উল্লেখ করে এর মোকাবেলায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। সূত্র: আইআরআইবি
ঢাকা, ২৯ জানুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এসএমএ
আন্তর্জাতিক
লাইবেরিয়ায় যৌন নির্যাতনের শিকার ৬৫ শতাংশই শিশু
মনরোভিয়া: পশ্চিম আফ্রিকার দেশ লাইবেরিয়ায় ২০১৩ সালে যতগুলো যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে তার বেশিরভাগই হয়েছে শিশুদের ওপর। সম্প্রতি দেশটির সরকার এক রিপোর্টে জানিয়েছে,গত বছর ধর্ষণের শিকার ৬৫ শতাংশই শিশু-কিশোর। বুধবার এ খবর জানিয়েছে রেডিও তেহরান।





