সৌদি আরবের নতুন বাদশাহ হিসেবে সালমান বিন আব্দুল আজিজ ক্ষমতা গ্রহণের কয়েক দিনের মধ্যেই সৌদি প্রশাসনে বড় ধরনের রদবদলের ঘোষণা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বাদশাহ সালমান কয়েকটি রাষ্ট্রীয় ডিক্রি জারি করেছেন যার ফলে বেশ কয়েকজন কর্মকর্তাকে তাদের পদ থেকে রদ-বদল করা হয়েছে।
গোয়েন্দা প্রধান প্রিন্স খালেদ বিন বান্দারকেও সরিয়ে রাজার উপদেষ্টা করেছেন। এর পাশাপাশি সাবেক রাজা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজের দুই ছেলেকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দু টি দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছেন।
এদিকে, রাজা সালমান রিয়াদের গভর্নর ফয়সাল বিন বান্দারকে সরিয়ে দিয়ে তার জায়গায় তুর্কি বিন আব্দুল্লাহকে বসিয়েছেন। আর পবিত্র মক্কার গভর্নর হিসেবে খালেদ আল-ফয়সালকে নিয়োগ দিয়েছেন।
সৌদি আরবের সাবেক রাজা আবদুল্লাহ বিন আবদুল আজিজ গত ২৩ জানুয়ারি মারা যান। এরপর তার সৎ ভাই ও যুবরাজ সালমানকে দেশটির পরবর্তী রাজা হিসেবে ঘোষণা করা হয়। এর এক সপ্তাহের মাথায় প্রিন্স বান্দারকে সরিয়ে দেয়ার ঘটনা ঘটলো।
বাদশাহ আব্দুল্লাহর সৎভাই সালমান ৩১ সদস্যের মন্ত্রিসভারও ঘোষণা দিয়েছেন। মন্ত্রিসভাতেও রদবদল করা হয়েছে।
জেডআই





