উক্ত সমাবেশে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান শেখ মহিউদ্দিন আহমেদ এর সঞ্চালনায় ‘ভিয়েনা মুসলিম সেন্টারের’ ইমাম হাফেজ মাওলানা আবু মুসা পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে সুধী সমাবেশটি শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ভিয়েনা মুসলিম সেন্টারের চেয়ারম্যান মুরাদুল আলম।
সমাবেশে উদ্ভোধনী বক্তব্য রাখেন মাসজিদুল ফালাহের সভাপতি হাবিবুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন ভিয়েনাস্থ জাতিসংঘে কর্মরত ‘ভিয়েনা মুসলিম সেন্টারের’ ভাইস-চেয়ারম্যান মাহেরুল হক শামীম ও ‘ভিয়েনা মুসলিম সেন্টারের’সেক্রেটারি ইঞ্জিনিয়ার রবিউল আলম শাহীন।
সমাবেশে মূল বক্তব্য রাখেন, ‘ভিয়েনা মুসলিম সেন্টার’এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও এশিয়ান ইসলামিক কমিউনিটির চেয়ারম্যান এবং ‘ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়ার’সুপ্রিম কাউন্সিল মেম্বার, ভিয়েনাস্থ জাতিসংঘে কর্মরত ইঞ্জিনিয়ার হাসিম মোহাম্মেদ।
তিনি ‘ভিয়েনা মুসলিম সেন্টারের উন্নতি, অগ্রগতি, ভবিষৎ পরিকল্পনা, অস্ট্রিয়ায় ইসলামের সাংবিধানিক স্বীকৃতি এবং ১৯৭১ সাল থেকে ২০৭১ সাল পর্যন্ত অস্ট্রিয়াতে সম্ভাব্য মুসলিম জনশক্তি ও বাংলাদেশী মুসলিম জনশক্তির পরিসংখ্যান, এশিয়ান ইসলামিক কমিউনিটি, সকল মুসলমানদের প্রতিষ্ঠান ‘ইসলামিক রিলিজিয়াস অথরিটি ইন অস্ট্রিয়া’ইত্যাদি বিষয়ে তুলে ধরেন।
সম্মেলনে পাকিস্তান, আফগানিস্তান, চেচেনিয়া, ও মিশরের মুসলিম নেতৃবৃন্দ, বাংলাদেশী কমিউনিটি লিডার মাহবুবুর রহমান, ইকবাল মুস্তারী, সায়েদুর রহমান বকুল, আব্দুল মান্নান, মাসুদুর রহমান, রুহুল আমিন, রুস্তম আলী ফরহাদ, হেলাল উদ্দিন, লিয়াকত আলী, জাহাঙ্গীর হোসাইন, সামসুল ইসলাম, মামুনসহ শতাধিক নারী-পুরুষ, ও ছেলে-মেয়ে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বাংলাদেশী কমিউনিটির নেতৃত্বে গড়ে ওঠা একমাত্র প্রতিষ্ঠান ‘ভিয়েনা মুসলিম সেন্টার’। যা ক্রয়কৃত সম্পত্তির উপর প্রতিষ্ঠিত । বাংলাদেশী কমিউনিটিসহ ভিয়েনায় বসবাসকারী বিভিন্ন দেশের মুসলমানদের প্রাণকেন্দ্র এই সেন্টার।
এবি





