রোববার (৮ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে এএফপি।

দেশটির ফায়ার ব্রিগেড জানিয়েছে, ৬০ আসনের ধারণক্ষমতা সম্পন্ন একটি বাস মৌরিতানিয়ার সীমান্তের কাছের শহর রোসোর দিকে যাচ্ছিল। এই সময় বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় বাসটির। তবে রোসোগামী বাসটিতে কতজন আরোহী ছিলেন তা জানা যায়নি।

এএফপিকে সেনেগালের জাতীয় ফায়ার ব্রিগেডের অপারেশন প্রধান বলেন, এটি ভয়াবহ দুর্ঘটনা। এতে আরও প্রায় ৮৭ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, আহতদের কাফরিনের একটি হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত বাস রাস্তা থেকে সরিয়ে ফেলার পর পুনরায় যানবাহন চলাচল শুরু হয়েছে।

দেশটির পাবলিক প্রসিকিউটর চেইখ ডিয়েং জানায়, প্রাথমিক তদন্তে যাত্রীদের গণপরিবহণের জন্য নির্ধারিত একটি বাসের টায়ার ফেটে যাওয়ার পর বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। টায়ার ফেটে বাসটির গতিপথ বদলে যাওয়ায় দুর্ঘটনাটি ঘটেছে।

সেনেগালের প্রেসিডেন্ট ম্যাকি স্যাল বলেন, ভয়াবহ বাস দুর্ঘটনায় ৪০ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় দেশটিতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন তিনি।

প্রসঙ্গত, ২০২০ সালের অক্টোবরে পশ্চিম সেনেগালে একটি লরির সঙ্গে বাসের সংঘর্ষে কমপক্ষে ১৬ জন নিহত এবং ১৫ জন আহত হন। সেই সময় স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছিল, লরিটি মাছ নিয়ে ডাকারের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়ে।

এন