ভারতে গরু হত্যার গুজবের জের ধরে আহত ট্রাকচালকের মৃত্যুর খবরে সহিংসতা ছড়িয়ে পড়েছে কাশ্মীরে। খবর বিবিসি বাংলা।
পরিস্থিতি সামাল দিতে কাশ্মীর জুড়ে কারফিউ জারি করা হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হচ্ছে, কাশ্মীরের উধমপুরের চেনানি গ্রামের রাস্তায় তিনটি গরুর মৃতদেহ দেখতে পাওয়া যায় গত ৯ই অক্টোবর।
এই গরুগুলোকে মৃত পড়ে থাকতে দেখে এ নিয়ে বিক্ষোভ শুরু করে সেখানকার গো-হত্যা বন্ধের সমর্থকরা।
সেটিকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা পেট্রোল বোমা ছুড়ে মারলে গুরুতর আহত হন পঁয়ত্রিশ বছর বয়সী ট্রাকচালক জাহিদ রাসুল বাট ও তার হেলপার শওকত আহমেদ দার।
৭০ শতাংশ দগ্ধ অবস্থায় সফদরজঙ্গের হাসপাতালে ভর্তি ছিলেন জাহিদ। রোববার চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
যে গরু হত্যা নিয়ে সহিংসতা পরবর্তীতে ফরেনসিক রিপোর্টে দেখা যায়, বিষাক্ত কিছু খেয়ে মারা গিয়েছিল ওই গরুগুলি।
কিন্তু গুজবের ওপর নির্ভর করে ফের হত্যাকাণ্ড ঘটাল চরমপন্থিরা।
এর আগে গত ২৮শে সেপ্টেম্বর গরুর মাংস খাওয়ার গুজবের জের ধরে উত্তরপ্রদেশের দাদরি এলাকায় হিন্দুত্ববাদীদের হাতে নিহত হয়েছিলেন মুহম্মদ আখলাক। দাদরি এলাকার বিক্ষুব্ধ জনতা তাকে পিটিয়ে হত্যা করেছিল।
অক্টোবরের শুরুতে কাশ্মীরে একজন সংসদ সদস্য তার নিজস্ব পার্টিতে গরুর মাংস পরিবেশন করেছেন এমন অভিযোগে অধিবেশন চলাকালে তাকে মারধর করে ক্ষমতাসীন বিজেপি দলের সদস্যরা।
ভারতে সাম্প্রতিক সময়ের এ ধরনের ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদে বেশ কয়েকজন খ্যাতিমান লেখক তাদের রাষ্ট্রীয় পদক ফিরিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে রোববার ট্রাকচালক জাহিদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাঁর এলাকা অনন্তনাগের বিক্ষুব্ধ লোকজন রাস্তায় নেমে পড়েন। জাহিদ ও শওকত দু’জনেই দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগের বাসিন্দা।
বিক্ষোভকারীরা জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার পোড়াতে শুরু করে।
এক পর্যায়ে সেনা-পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ জনতার সংঘর্ষ হয়।
সহিংস পরিস্থিতি সামাল দিতে রাজধানী শ্রীনগরসহ কাশ্মীরের বিভিন্ন স্থানে কারফিউ মোতায়েন করেছে প্রশাসন।
নিহত ট্রাকচালক জাহিদের দাফন আজ সোমবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
এআই
কাশ্মীরে গরু হত্যার গুজবে নিহত ১
ভারতে গরু হত্যার গুজবের জের ধরে আহত ট্রাকচালকের মৃত্যুর খবরে সহিংসতা ছড়িয়ে পড়েছে কাশ্মীরে।
কাশ্মীরে সংঘর্ষ, নিহত ৯
পাকিস্তান শাসিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে একটি নিষিদ্ধ ঘোষিত প্রতিবাদী গোষ্ঠীর সমর্থকদের ভয়াবহ সংঘর্ষে নয়জন নিহত হয়েছেন।
কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ১১
পাকিস্তান-শাসিত কাশ্মীরের রাওয়ালকোটে এক বিক্ষোভ সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনী ও আন্দোলনকারীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। সোমবারের (৮ জুন) এ ঘটনায় আহত হয়েছেন ৭০ জনেরও বেশি মানুষ।
প্রথমবার রঞ্জি জিতে জম্মু-কাশ্মীরের ইতিহাস
ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। টুর্নামেন্টের ফাইনালে আটবারের চ্যাম্পিয়ন কর্নাটকের সঙ্গে ড্র করে প্রথম ইনিংসে লিডের সুবাদে প্রথমবারের মতো শিরোপা জয়ের ইতিহাস গড়েছে জম্মু ও কাশ্মীর।
কাশ্মীর কখনো ভারতের অংশ ছিল না, ভবিষ্যতেও হবেও না
পাকিস্তান জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে জানিয়েছে, কাশ্মীর কখনোই ভারতের অংশ ছিল না এবং ভবিষ্যতেও হবেও না। মঙ্গলবার নিরাপত্তা পরিষদে দেয়া বক্তব্যে পাকিস্তান মিশনের কাউন্সিলর ও রাজনৈতিক সমন্বয়কারী গুল কায়সার সারওয়ানি বলেন, ‘জম্মু ও কাশ্মীর আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি বিতর্কিত অঞ্চল, এবং এটি কেবল পাকিস্তানের অবস্থান নয়; এটি জাতিসংঘেরও অবস্থান।’
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরে থানায় বিস্ফোরণে নিহত ৭
ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের একটি থানায় ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন। সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, শনিবার (১৫ নভেম্বর) মধ্যরাতে শ্রীনগরের নোগাম থানায় জব্দকৃত বিস্ফোরকে বিস্ফোরণ ঘটে এ হতাহতের ঘটনা ঘটে।
















