লিবিয়াতে গত সপ্তাহে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা করতে প্রায় ২ সপ্তাহ সময় লাগবে। দেশটির নির্বাচন কমিশন এ তথ্য জানিয়েছে।
কয়েকটি শহরের নির্বাচনের ফলাফল ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে। তবে, সঠিক ফলাফল ঘোষণা করতে আরো সময় লাগবে।
নির্বাচন কমিশনের প্রধান এমাদ সায়েহ বলেছেন, "রমজানের মাঝামাঝি সময়ে আমরা চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারব বলে আশা করি।" রোববার থেকে দেশটিতে রমজান শুরু।
নির্বাগত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে কম ভোট পড়েছে।
উল্লেখ্য, ২০১১ সালে অস্ত্রধারীদের গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছিলেন দেশটির শাসক মুয়াম্মার আল গাদ্দাফি। সূত্র: রয়াটার্স।
২৯ জুন (টাইমনিউজবিডি.কম) // টিআই





