সৌদি আরবের প্রভাবশালী দৈনিক ‘সৌদি গ্যাজেট’ পত্রিকার  প্রধান সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন  একজন নারী। দেশটিতে এই প্রথম বারের মত ঘটনা ঘটলো যেখানে একটি প্রভাবশালী দৈনিকের প্রধান সম্পাদক হিসেবে কোনো নারীর নাম ঘোষণা করা হলো।
দৈনিক ‘সৌদি গ্যাজেট’ সোমবার তাদের ওয়েবসাইটে সম্পাদক হিসেবে সুমাইয়া জাবারতি নামের এক নারীর নাম ঘোষণা করে।  তিনি সাবেক সম্পাদক খালেদ আলামাইনার স্থলাভিষিক্ত হয়েছেন।
রোববার সংখ্যায় খালেদ লেখেন, মিস জাবারতি যোগ্যতা ও তার মেধার জন্যেই সুযোগটি পেয়েছেন। তিনি তাকে দৃঢ় প্রতিজ্ঞ ও নিবেদিত সাংবাদিক হিসেবে অবহিত করেন।
সুমাইয়া আরো বলেন, “আমার কর্ম ও দায়িত্বগ্রহণ অন্যান্য সৌদি নারীদের ওপর প্রভাব ফেলবে। তারা প্রভাবিত হবে।”
তিনি আরো বলেন, “গেজেটে আমাকে কোনোধরনের পুরুষতান্ত্রিকতার প্রভাব ফেস করতে হয়নি।”
তিনি আরো বলেন, “আমাদের রিপোর্টারের মধ্যে অধিকাংশই নারী। কিন্তু আমরা পুরুষ বিদ্বেষী নই। যারা নারী সাংবাদিকতায় আগ্রহী, শুধু তারাই এখানে সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করে।” সূত্র: বিবিসি
ঢাকা,১৮ফেব্রুয়ারি,(টাইমনিউজবিডি)//এসএইচ