জুম্মু-কাশ্মীরের শ্রীনগরে শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। এছাড়া লাহোরসহ পাকিস্তানের উত্তরাঞ্চলীয় সীমান্তবর্তী এলাকায়ও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।
সোমবার স্থানীয় সময় সাড়ে ৩টায় (বাংলাদেশ সময় ৪টায়) ভূমিকম্পটি অনুভূত হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
কেএইচ





