মিস ইউনিভার্স কোরিয়ায় অংশগ্রহণের বয়সসীমা ছিল ১৮ থেকে ২৮ বছর। তবে এবার বয়সসীমা উঠিয়ে নেওয়ায় এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পান চে-সুন হুয়া।

তিনি বলেন, সুন্দরী প্রতিযোগিতায় বয়সসীমা উঠিয়ে নেওয়া হয়েছে শুনে আমি ভাবলাম, বাহ্, দারুণ। এ সুযোগ হাতছাড়া করা যাবে না।

বিজয়ী হতে না পারলেও প্রতিযোগিতার চূড়ান্তপর্ব পর্যন্ত জায়গা করে নিয়েছিলেন এ অশীতিপর। কম বয়সি প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে লড়াই করে তিনি জিতে নিয়েছেন ‘বেস্ট ড্রেসড অ্যাওয়ার্ড’। সূত্র : রয়টার্স।

এনএইচ