সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, তিনি এখনই গাজা নিয়ন্ত্রণে নেওয়া নিয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাননি। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি প্রথম এই প্রস্তাব দেন, যা যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক বিতর্ক ও সমালোচনা তৈরি করে। পরবর্তী কয়েক মাসে তিনি কয়েকবার এই প্রস্তাবের কথা পুনরায় উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, আমি আশা করি আগামী সপ্তাহেই গাজায় একটি যুদ্ধবিরতি হতে পারে। তিনি জানান, ওয়াশিংটনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে গাজা পরিস্থিতি এবং ইরান ইস্যুতে বৈঠক করবেন।

২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় দমন-পীড়নের নামে বিশাল সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর দাবি, এই হামলাগুলো পরিকল্পিতভাবে বেসামরিক জনগণকে লক্ষ্য করছে। জাতিসংঘের একাধিক বিশেষজ্ঞ এই অভিযানকে “গণহত্যার ঝুঁকিপূর্ণ” হিসেবে বর্ণনা করেছে।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত অন্তত ৫৭ হাজার ১০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও কয়েক লাখ মানুষ। এ ছাড়া গাজার দুই-তৃতীয়াংশ ভবন সম্পূর্ণ বা আংশিক ধ্বংস হয়ে গেছে।

মানবাধিকার কর্মীরা বলছেন, অবরোধের কারণে খাদ্য, পানি, ওষুধের ভয়াবহ সংকট চলছে, যা আগের যেকোনো সময়ের চেয়ে ভয়াবহ মানবিক বিপর্যয় তৈরি করেছে।

এনএইচ