ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, সৌদি বাদশাহকে আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে ২ ও ৩ এপ্রিল সৌদি আরব সফর করবেন তিনি। সোমবার নিজের ফেসবুক পেজে তার সিদ্ধান্তের কথা জানান মোদি।
সৌদি আরবের সাথে ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো জোরদার এবং ঘনিষ্ঠ করতেই নরেন্দ্র মোদি এ সফর করছেন বলে তার ফেসবুক পেজ থেকে জানানো হয়। ভারতের উন্নয়নের স্বার্থে সৌদি আরবের সাথে বাণিজ্যিক সম্পর্ক বাড়ানো হবে মোদির এই সফরের অন্যতম উদ্দেশ্য।
ফেসবুক পেজে বলা হয়, ‘আমাদের অর্থনৈতিক সম্পর্ক বিস্তৃত হচ্ছে। সৌদি আরব ভারতের চতুর্থ বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং ভারতে সবচেয়ে বেশি অশোধিত তেলের সরবরাহকারী।’
ওএফ





