ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বোমা হামলায় ৪ পুলিশ নিহতভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে শনিবার উগ্রবাদীদের বোমা হামলায় চারজন পুলিশ সদস্য নিহত ও দুইজন আহত হয়েছে।
পুলিশ জানায়, উগ্রবাদীরা কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর থেকে ৫০ কিলোমিটার দূরে বারামুল্লার জেলার সুপরে শহরে এ বোমার বিস্ফোরণ ঘটায়। এতে চারজন পুলিশ উগ্রবাদী নিহত ও দুইজন আহত হয়েছে। খবর সিনহুয়া’র।
আহত পুলিশ সদস্যদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ আরো জানায়, হামলায় একটি মাকের্টের কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
কাশ্মিরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি পুলিশের ওপর উগ্রবাদী হামলার তীব্র নিন্দা এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এমআর





