জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেছেন, নতুন করে আরেক মার্কিন সাংবাদিকের শিরোচ্ছেদের ঘটনায় বিশ্ব স্তম্ভিত।
ওয়েবসাইটে মার্কিন সাংবাদিক স্টিভেন সটলফের শিরোচ্ছেদের ভিডিও প্রকাশের পর বুধবার নিউজিল্যান্ডে তিনি এ কথা বলেন।
বান কি মুন আরো বলেন, ইরাক থেকে বিদ্রোহী গ্রুপ আইএসের হাতে বেসামরিক নাগরিক হত্যাসহ আরো এক মার্কিন সাংবাদিকের নিষ্ঠুর শিরোচ্ছেদের খবর পাওয়ার পর আমরা সকলেই স্তম্ভিত।
তিনি ইরাক পরিস্থিতিকে জঘন্য উল্লেখ করে ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি ধৈর্য, পারষ্পরিক শ্রদ্ধা ও অহিংস অবস্থানে থাকার আহ্বান জানান।
তুরস্ক থেকে সিরিয়ায় প্রবেশের পর গত এক বছর আগে স্টিভেন সটলফকে (৩১) অপহরণ করে বিদ্রোহীরা। উল্লেখ্য, তিনি যুদ্ধবিষয়ক সংবাদদাতা হিসেবে খ্যাত।
এর আগে গতমাসে বিদ্রোহীরা আরেক মার্কিন সাংবাদিক জেমস ফলির শিরোচ্ছেদ করে। সূত্র: এএফপি
ঢাকা, ৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, টিআই





